আর খাদ্য সাহায্য নয় : হাইতি
রয়টার্স
হাইতির প্রেসিডেন্ট রেনি প্রিভেল সোমবার বলেছেন, আন্তর্জাতিক খাদ্য সাহায্য এবার বন্ধ করতে হবে। হাইতি যাতে নিজস্ব উত্পাদনশীলতা ও কর্মদক্ষতায় নিজের পায়ে দাঁড়াতে পারে, সেজন্য এ ব্যবস্থা নিতে হবে। এক সংবাদ সম্মেলনে প্রিভেল বলেন, আজ হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের সময় তিনি তার এ বক্তব্য তুলে ধরবেন। তিনি বলেন, হাইতির জন্য এখন গুরুত্বপূর্ণ হলো শিশুদের স্কুলে ফিরিয়ে আনা।
এবং জুনে শুরু হওয়া হারিকেন সিজনের জন্য প্রস্তুতি নেয়া। সফররত কানাডিয়ান গভর্নর জেনারেল মাইকেল জিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটনসহ বেশ কিছু কংগ্রেসম্যানের সঙ্গে সাক্ষাত্ করবেন।

-
আন্তর্জাতিক

সাধারণ বিভাগ
আবহাওয়া