Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ফাতাহ্ শান্তি আলোচনার সবুজ সঙ্কেত দিল

রয়টার্স
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ্ আন্দোলন ইসরাইলের সঙ্গে পরোক্ষ শান্তি আলাপ-আলোচনার সবুজ সঙ্কেত দিয়েছে। প্রথমে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপচারিতা চলবে, ইসরাইলের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনা হবে না ফলে ফতাহ্’র এক মুখপাত্র ঘোষণা করেছেন। এছাড়া প্রাথমিকভাবে এই আলাপ-আলোচনার মেয়াদ চার মাসে সীমিত রাখা হবে—এই সিদ্ধান্তের মাধ্যমে আব্বাস তার আগের অবস্থান থেকে সরে দাঁড়ালেন।
এ পর্যন্ত তিনি নতুন আলাপ-আলোচনার পূর্বশর্ত হিসেবে পশ্চিম জর্ডান এবং পূর্ব জেরুজালেমে ইসরাইলের বসতি নির্মাণ পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়ে এসেছেন, ইসরাইল যা মানতে রাজি নয়। গত শনিবার মার্কিন বিশেষ দূত জর্জ মিচেল ইসরাইলি সরকারের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্ করেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?