Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

আহমাদিনেজাদ আফগানিস্তান যাচ্ছেন আজ

রয়টার্স
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আজ আফগানিস্তান সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ কথা বলেছে। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা মেহর রোববার জানিয়েছিল, আহমাদিনেজাদ সোমবার আফগানিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে কাবুল যাবেন। কিন্তু পরবর্তী আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, তার আফগানিস্তান সফর পিছিয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের আফগানিস্তান সফরের কারণেই আহমাদিনেজাদের সফর পেছানো হয়েছে কিনা তা স্পষ্ট নয়। গেটস বলেছেন, তেহরান দেশটিতে দ্বিমুখী নীতি নিয়েছে। তার এ অভিযোগের পরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আহমাদিনেজাদের কাবুল সফরের নতুন দিন বুধবার বলে জানাল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিম মেহেমানপেরেস্ত টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রেসিডেন্টের সিডিউলের ওপর ভিত্তি করে কাবুল সফরের জন্য দুটো সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছিল, সোমবার নয়তো বুধবার। বুধবারকেই কাবুল সফরের দিন নির্ধারণ করা হয়েছে এবং আল্লাহর ইচ্ছায় ওইদিনই সফর হবে।
ইরানের আধাসরকারি মেহর বার্তা সংস্থা জানায়, গত বছর ইরানের প্রেসিডেন্ট হিসেবে আবার নির্বাচিত হওয়ার পর আফগানিস্তানে এটাই আহমাদিনেজাদের প্রথম সফর।
বার্তা সংস্থাটি আরও জানায়, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে প্রেসিডেন্ট কারজাইয়ের আমন্ত্রণে তিনি আফগানিস্তান যাচ্ছেন। দুই নেতা আফগানিস্তানের বর্তমান সংকট সমাধানের বিষয় নিয়েও আলোচনা করবেন।
যুক্তরাষ্ট্র চায় আফগানিস্তানে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলো সহযোগিতা করুক।
ওদিকে ইরান বলেছে, আফগানিস্তানে বিদেশি সেনা উপস্থিতিই দেশটির প্রধান সমস্যা।
২০০১ সালে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষকে উত্খাত করার জন্য যুক্তরাষ্ট্র সেখানে সেনাবাহিনী পাঠায়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সেনাবাহিনী এখনও দেশটিতে মোতায়েন রয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?