Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ইরাকে নির্বাচনে ভোট পড়েছে ৬২ শতাংশ

রয়টার্স
ইরাকে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ভোট পড়েছে ৬২ শতাংশ। ভোটারদের ভোটাধিকার প্রয়োগের এই হার গত বছর প্রাদেশিক নির্বাচনের চেয়ে বেশি। কর্মকর্তারা সোমবার বলেন, সুন্নি জঙ্গিদের নির্বাচন বানচাল করার হুমকি এবং নির্বাচনের দিন ব্যাপক হামলা সত্ত্বেও ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। ভোট চলাকালে সুন্নি জঙ্গিদের মর্টার, গ্রেনেড ও বোমা হামলায় ৩৮ জন নিহত হয়। জঙ্গি হামলা সত্ত্বেও নির্বাচনে ৬২ শতাংশ ভোটারের ভোটদান সন্তোষজনক। রোববার নির্বাচন শেষে ভোট গণনা শুরু হয় সোমবার। ফলাফলের জন্য আরও দু’একদিন সময় লাগতে পারে। প্রাথমিক ভোট গণনায় দেখা যায়, প্রধানমন্ত্রী নূরি আল মালিকির নেতৃত্বাধীন ‘স্টেট অব ল ব্লক’ জোট শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলে ভালো করেছে। এদিকে ইরাকের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রীর জোট এবং তাদের বিরোধী পক্ষ উভয়েই এগিয়ে থাকার দাবি করেছে। গত ৭ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শুরু হওয়ার দু’দিন পর এই দাবি করল তারা। সংবাদদাতারা বলছেন, কয়েকটি প্রদেশে নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে যে কোনো দলই জয়লাভ করতে পারে। আজ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক দখলের পর দ্বিতীয় মেয়াদের পার্লামেন্ট নির্বাচনে মোট ৬২ শতাংশ ভোট পড়ে।
২০০৫ সালের প্রথম পার্লামেন্ট নির্বাচনে ৭৬ শতাংশ ভোট পড়েছিল।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?