Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠানগুলো বেশি অর্থ নিচ্ছে : ওবামা

রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশের স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠানগুলোর কঠোর সমালোচনা করেছেন। তিনি রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে তার প্রস্তাবিত স্বাস্থ্যসেবা প্রস্তাব পাস করার জন্য সোমবার ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানিয়েছেন। ওবামা স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠানগুলোর কঠোর সমালোচনা করে বলেন, তারা রোগীদের কাছ থেকে বেশি অর্থ আদায় করছে। প্রতি বছরই তারা প্রিমিয়াম বাড়িয়ে চলেছে। এই স্বাস্থ্যসেবা প্রস্তাব নিয়ে গত জুলাই থেকে ওয়াশিংটনে যে রাজনৈতিক টানাপড়েন সৃষ্টি হয়েছে তার অবসান ঘটানো এবং প্রস্তাবটি অবিলম্বে পাস করার জন্য তিনি ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানান। প্রস্তাবটি পাস করার ব্যাপারে শেষ মুহূর্তের সমর্থন আদায়ের চেষ্টায় ওবামা প্রচারণার ভঙ্গিতে বক্তব্য রাখেন। পেনসেলভেনিয়ার গ্লেন সাইডে আর্কেডিয়া বিশ্ববিদ্যালয়ে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট ওবামা বলেন, ওয়াশিংটনে অনেক লোকই আছেন যারা বলেন, রাজনীতি অত্যন্ত কঠিন। তারা এখন অনেকেই বলছেন, স্বাস্থ্যসেবা সংস্কারের সময় এখনও আসেনি। ওবামা বলেন, তাদের প্রতি আমার প্রশ্ন—সঠিক সময় তাহলে কোনটা? এখন যদি তা না হয়, তাহলে কখন হবে? আমি জানি না, স্বাস্থ্যসেবা প্রস্তাব পাসের বিষয়টি রাজনৈতিক দৃষ্টিকোণে কীভাবে দেখা হবে। কিন্তু আমি জানি এটা পাস করার এখনই সঠিক সময়।
স্বাস্থ্যমন্ত্রী ক্যাথলিন সিবেলিয়াস এরই মধ্যে শীর্ষস্থানীয় দুটি বীমা প্রতিষ্ঠান অ্যাটনা ইনকরপোরেশন এবং ওয়েলপয়েন্ট ইনকরপোরেশনকে চিঠি পাঠিয়েছেন। এতে তিনি খরচ ও অন্যান্য বিষয়ে তথ্য বিস্তারিত প্রকাশ করে তাদের অর্থ বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?