নির্বাচনী আইন প্রণয়ন করবে মিয়ানমার জান্তা
বিবিসি, রয়টার্স
মিয়ানমারের সামরিক জান্তা দু’দশকের মধ্যে এই প্রথমবারের মতো নির্বাচনী আইন তৈরি করতে যাচ্ছে। এজন্য তারা একটি কমিশন গঠন করতে রাজি হয়েছে। এ খবর অবশ্য গণতন্ত্রপন্থীদের মধ্যে কোনো ধরনের আশার সঞ্চার করেনি। তারা মনে করছে, নির্বাচন কবে হবে সে ব্যাপারে সামরিক জান্তা এখন পর্যন্ত কোনো ধরনের ঘোষণা দেয়নি। এদিকে ক্ষমতাসীন সামরিক জান্তার একজন মুখপাত্র বলেন, নির্বাচনী আইনে মূলত কী কী বিষয় মেনে চলতে হবে, কোন কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, তা নির্ধারণ করা হবে।
সামরিক জান্তা প্রধান জেনারেল থান শ এর আগে স্পষ্টভাবে জানিয়ে দেন, তারা একটি নির্বাচন কমিশন গঠন করবে। কমিশনটি হবে ৫ সদস্যবিশিষ্ট। তিনি এটাও বলেন, এ কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গৃহীত হবে।
কমিশনে কারা সদস্য হিসেবে মনোনীত হবেন, তাও ঠিক করবে স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল। তবে তারা চায় না কোনো রাজনৈতিক দলের সদস্য এ নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত হোক। ক্ষমতাসীন সামরিক জান্তা ২০০৮ সালের প্রথম দিকে ঘোষণা দেয়, ২০১০ সালে জাতীয় নির্বাচনের আয়োজন করবে।
এর আগে ১৯৯০ সালের নির্বাচনে অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি জয়লাভ করে।

-
আন্তর্জাতিক

সাধারণ বিভাগ
আবহাওয়া