ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পৃথক ইউনিট গঠন করল পিয়ংইয়ং : যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও যুদ্ধ দুটোর জন্যই প্রস্তুত উ. কোরিয়া
এএফপি, রয়টার্স
উত্তর কোরিয়া বলেছে, মার্কিন সামরিক শক্তির হুমকির পরিপ্রেক্ষিতে তারা পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা তথা পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা অর্জনের চেষ্টা আরও জোরদার করবে। একইসঙ্গে উত্তর কোরিয়া দ্ব্যর্থহীন ভাষায় বলেছে, তারা ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ও যুদ্ধের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সোমবার যৌথ সামরিক মহড়া শুরুর পর গতকাল উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই মন্তব্য করেন। উত্তর কোরিয়া একে (যৌথ সামরিক মহড়া) যুদ্ধাভিযানের মহড়া বলে উল্লেখ করেছে। কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া সোমবার বলেছে, তাদের সামরিক বাহিনীকে পূর্ণ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে দক্ষিণ কোরিয়ার স্থাপনাগুলো উড়িয়ে দেয়ার প্রস্তুতির ঘোষণাও দেয় উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলেছে, এই যৌথ সামরিক মহড়ায় ১৮ হাজার আমেরিকান ও ২০ হাজার দক্ষিণ কোরীয় সেনা অংশ নিচ্ছে। এ মহড়া আত্মরক্ষামূলক। উত্তর কোরিয়া নৌ সীমান্তে এই সামরিক মহড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেও তারা এ ব্যাপারে তেমন কোনো ধরনের উদ্যোগ নেয়নি। উত্তর কোরিয়া বলেছে, তাদের শান্তির আহ্বান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আমলে না নিয়ে সামরিক শক্তি প্রয়োগ করে তাদের দমানোর ব্যাপারেই বদ্ধপরিকর। আর সে কারণেই উত্তর কোরিয়াও তার শক্তি অর্জনে বদ্ধপরিকর। ছয়জাতি উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় ফিরিয়ে আনার জন্য যখন জোরদার প্রয়াস চালিয়ে যাচ্ছে, ঠিক সে মুহূর্তে এই যৌথ সামরিক মহড়ার আয়োজন করা হলো। দ্বিতীয় পরমাণু পরীক্ষা চালানোর একমাস আগে গত এপ্রিলে উত্তর কোরিয়া ছয়জাতি আলোচনা থেকে সরে পড়ে। পরে আলোচনায় আবার ফেরার শর্ত হিসেবে শান্তিচুক্তি শুরুর ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি দাবি করে উত্তর কোরিয়া। কোরিয়া যুদ্ধের সাময়িক বিরতি হয় (১৯৫২-৫৩) সালে। তবে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি হয়নি। সেজন্যই যুদ্ধবিরতির স্থলাভিষিক্ত করতে শান্তিচুক্তির দাবি করেছে উত্তর কোরিয়া।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতির বরাত দিয়ে যৌথ সামরিক মহড়াকে উত্তর কোরিয়ার ওপর আগাম হামলার পারমাণবিক মহড়া বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন ও পরিচালনার জন্য উত্তর কোরিয়া সামরিক বাহিনীতে একটি স্বতন্ত্র ডিভিশন গঠন করেছে। এক রিপোর্টে মঙ্গলবার এ তথ্য জানা যায়। ইয়োনহাপ বার্তা সংস্থার বরাত দিয়ে দক্ষিণ কোরীয় এক সরকারি সূত্র এই উদ্যোগকে মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র উত্পাদনে উত্তর কোরিয়া যে সংকল্পবদ্ধ, তারই ইঙ্গিত বহন করছে বলে উল্লেখ করে। তিন হাজার কিলোমিটারেরও বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া তৈরি করেছে বলে দাবি করা হয়েছে। এই পাল্লার ক্ষেপণাস্ত্র জাপান ও গুয়ামে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। আমাদের বিশ্বাস পৃথক এই পরিচালন ইউনিট গঠন—উত্তর কোরিয়া যে মাঝারিপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি অব্যাহত রাখতে কৃতসংকল্প, তা-ই প্রমাণ করছে। উত্তর কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে উপেক্ষা করেছে। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২০০৮ সালের শ্বেতপত্রে উত্তর কোরিয়া মাঝারিপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র যে মোতায়েন করেছে তা নিশ্চিত করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

-
আন্তর্জাতিক

সাধারণ বিভাগ
আবহাওয়া