হাডিনের সেঞ্চুরিতে সহজ জয় অস্ট্রেলিয়ার
স্পোর্টস ডেস্ক
ম্যাচের আগে নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি বলেছিলেন, সিরিজের তৃতীয় ম্যাচটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ পাঁচ ম্যাচের সিরিজে ১-১ অবস্থায় এ ম্যাচ যারা জিতবে তারাই শেষতক সিরিজ জয়ের পথে এগিয়ে থাকবে। কিন্তু অমন ম্যাচেই সহজ জয় পেয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। কাল হ্যামিল্টনের সেডান পার্কে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা কিউইদের ৪৬.৪ ওভারেই ২৪৫ রানে অলআউট করে দেয় অজি বোলাররা। জবাবে ব্রাড হাডিনের ঝকঝকে শতরানে (১১০) ৪৭.২ ওভারে ৪ উইকেটে ২৪৮ রান করে ম্যাচ জিতে নেয় সফরকারীরা।
জয়ের জন্য ২৪৬ রানের টার্গেট তাড়া করতে নামার পর অজিদের ব্যাটিংয়ে সবার আগে হাডিন। নিজের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিটিও তুলে নেন কিউইদের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর : নিউজিল্যান্ড : ৪৬.২ ওভারে ২৪৫/১০(টেলর ৬২, হপকিন্স ৪৫, স্টাইরিস ৪১; হ্যারিস ৩/৪৮, জনসন ৩/৪১)। অস্ট্রেলিয়া : ৪৭.২ ওভারে ২৪৮/৪(হাডিন ১১০, পন্টিং ৬৯, হোয়াইট ২৫*; ভেট্টোরি ১/৩৬, সাউদি ১/৪৩)। ফল : অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা : ব্রাড হাডিন।

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া