জার্মানি ও হল্যান্ড সেমিফাইনালে
স্পোর্টস ডেস্ক
গ্রুপ ম্যাচে হল্যান্ডকে কাল ২-১ গোলে হারিয়েও বিশ্বকাপ হকির সেমিফাইনালে উঠতে পারল না এশিয়ান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। পাঁচ ম্যাচে দু’দলেরই পয়েন্ট ১০। কিন্তু গোল ফারাকে কোরিয়াকে টপকে শেষ চারে চলে যায় হল্যান্ড। এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠেছে জার্মানি। কাল তারা ৫-২ গোলে হারায় নিউজিল্যান্ডকে। আগামীকাল প্রথম সেমিতে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এবং ইংল্যান্ড। একই দিন পরের সেমিতে লড়বে হল্যান্ড এবং অস্ট্রেলিয়া।
-
খেলাধুলা


সাধারণ বিভাগ
আবহাওয়া


