৬ হকি খেলোয়াড়ের পদত্যাগ
স্পোর্টস রিপোর্টার
জাতীয় দলের ১৭ জন হকি খেলোয়াড় পুলভুক্ত হয়েছিলেন। এর মধ্যে ১০ জন দল পেলেও বাকিরা দল পাননি। যার কারণে ক্ষুব্ধ হয়ে ৬ খেলোয়াড় জাতীয় হকি দল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগী খেলোয়াড়রা হলেন অধিনায়ক মশিউর রহমান বিপ্লব, জন, কুটি, রিমন, হাসান ও শুভ্র। বিপ্লব বলেছেন, ‘বারবারই আমরা পুলের শিকার হয়ে দল পাচ্ছি না। জাতীয় দলে খেলে যদি এ অবস্থা হয় তাহলে পদত্যাগ করাটাই শ্রেয়। তাই করেছি সবাই মিলে।’ শুভ বলেছেন, ‘পাঁচজন বিদেশি থাকায় ক্লাবের আগ্রহ কমে গেছে। জামিল ভাই পক্ষান্তরে ক্ষতি করেছেন আমাদের।’ রিমনের কথা, ‘দল পাচ্ছি না আমরা, অথচ ফেডারেশন সম্পাদক ফাঁকা বুলি আওড়াচ্ছেন।’ লীগ কমিটির সম্পাদক আনভীর আদেল বলেছেন, ‘খেলোয়াড়দের পদত্যাগপত্র পেয়েছি। আগামী ১৪ মার্চ গভর্নিং বডির সভায় এ নিয়ে আলোচনা হবে।’ গতকাল শেষ দিনে শেখ মোঃ নান্নু আবাহনীতে ও গোল রক্ষক বাপ্পি ঊষায় যোগ দিয়েছেন। আগামী ২৭ মার্চ থেকে ক্লাব কাপ হকির মাধ্যমে ঘরোয়া হকি শুরু হতে যাচ্ছে।
-
খেলাধুলা


সাধারণ বিভাগ
আবহাওয়া


