মুক্তিযোদ্ধায় হযবরল অবস্থা
স্পোর্টস রিপোর্টার
দুঃসময়ে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র কোনোরকমে টিকে গিয়েছিল। পেশাদার ফুটবল লীগে অল্পের জন্য রেলিগেশন থেকে মুক্তি পেয়েছিল দলটি। এখন প্রেক্ষাপট ভিন্ন। মুক্তিযোদ্ধার আর্থিক অবস্থা থেকে সবকিছুতে পরিবর্তন এসেছে। কিন্তু পরিতাপের বিষয়, দলের পারফরমেন্সে কোনো পরিবর্তন আসেনি। বরং দিনকে দিন অধপতনের দিকে যাচ্ছে এক সময়ের জায়ান্ট দলটি। সিটিসেল বাংলাদেশ লীগ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট সংগ্রহ তাদের। সামনে আরও ম্যাচ রয়েছে। তবে শঙ্কা কাটছে না দলটিকে ঘিরে। প্রথিতযশা কোচ গোলাম সারোয়ার টিপুর অধীনে কেন দলের অধপতন। বাধ্য হয়ে তাকে অব্যাহতিই দিয়েছে ক্লাব। দলের সাবেক অধিনায়ক ফিরোজ মাহমুদ টিটু দলের সাম্প্রতিক এই অবস্থায় মুখ খুলেছেন। দল নিয়ে তার চুলচেরা বিশ্লেষণে নানান দিক বের হয়ে এসেছে। প্রথমেই খেলোয়াড়দের মধ্যে বৈষম্য নিয়ে এই উইঙ্গার বলেছেন, ‘আমরা যারা পুরনো রয়েছি তাদের কোনো মূল্যায়ন হয়নি। নতুনরা ১০ টাকা পেলে আমরা পেয়েছি ৪ টাকা। এভাবে দলের বিপক্ষ থাকলে টিম স্পিরিট আসবে কী করে। তার ওপর গেল মৌসুমে মাটি কামড়ে পড়ে রইলাম। যত কষ্ট করলাম অথচ সুসময়ে কোনো ফলই পেলাম না।’ ফুটবলারা নিজেরা পেশাদার লীগের মাঝখানে ‘খেপ’ খেলে বেড়াচ্ছেন। এ অভিযোগ সত্যি বলে স্বীকার করে নিয়েছেন টিটু। তার কথা, ‘এটা ঠিক ফুটবলাররা অহরহ লীগের মাঝে খেপ খেলে বেড়াচ্ছে। আমাদের ওপর কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ নেই। যার কারণে এ অবস্থা। খেলোয়াড়দের নিজস্ব কমিটমেন্টও নেই। যে যার মতো খেলে বেড়াচ্ছে, কেউ চিন্তা করছে না। দল রেলিগেশনে গেলে কী হবে।’ টিটু আরও বলেন, ‘ইনজুরির কারণে আমি হাসান, কাঞ্চনের খেলা কঠিন হয়ে পড়েছে। এতে দলে প্রভাব পড়ছে।’ দলের কোচ নিয়ে টিটু বলেছেন, ‘টিপু ভাইয়ের সম্পর্কে তেমন কিছু বলার নেই। এখন নতুন কোচ এসে যদি কিছু করতে পারে। এছাড়া কোনো উপায় দেখছি না।’ ম্যানেজার আবদুস সাত্তার বলেন ‘দলের জন্য অনেক কিছুই করেছি। কিন্তু কোনো ফল পাচ্ছি না। মানিককে আনার চেষ্টা করছি। দেখা যাক কি হয়। আর ফুটবলারদের দায়িত্ববোধ বলে কিছু আছে।’
তারা যদি একে অন্যের প্রতি দোষ চাপায়। নিজের খেলাটা যদি না খেলি তাহলে কী বলব। কাঞ্চন, টিটুদের কী দায়িত্ববোধ শেখাতে হবে। এতো অর্থ ব্যয় করে এখন রেলিগেশন নিয়ে চিন্তা করতে হচ্ছে। এর চেয়ে দুঃখ আর কী আছে?’
তারা যদি একে অন্যের প্রতি দোষ চাপায়। নিজের খেলাটা যদি না খেলি তাহলে কী বলব। কাঞ্চন, টিটুদের কী দায়িত্ববোধ শেখাতে হবে। এতো অর্থ ব্যয় করে এখন রেলিগেশন নিয়ে চিন্তা করতে হচ্ছে। এর চেয়ে দুঃখ আর কী আছে?’
-
খেলাধুলা


সাধারণ বিভাগ
আবহাওয়া


