সম্মান : হল অব ফেমে কপিল
সুনীল গাভাস্কারের পর এবার আরেক ভারতীয় ক্রিকেটার কপিল দেবও উঠে এসেছেন আইসিসি ক্রিকেট হল অব ফেমে। গতকাল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই সম্মান পেয়েছেন ৫১ বছর বয়সী এই অলাউন্ডার। ১৩১ টেস্ট ও ২২৫ ওয়ানডে ম্যাচ খেলা কপিলের নামের পাশে অনেক সাফল্যই জমা আছে। বিশ্বকাপ জেতা এই ভারতীয় অধিনায়ককে তাই সম্মানিত করলো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। গত সোমবার দুবাইয়ে আইসিসি সদর দফতরে প্রেসিডেন্ট ডেভড মরগান এর্ব সাবেক ক্যারিবীয় গ্রেট ক্লাইভ লয়েড সম্মানসূচক সেই ক্যাপ পরিয়ে দেন কপিল দেবকে। এই স্বীকৃতির পর উচ্ছ্বসিত সাবেক এই ভারতীয় ক্রিকেটার বলছিলেন, ‘সত্যিই এটা আমার জীবনের অন্যরকম স্মরণীয় দিনের একটি। গ্রেটদের পাশে এখন আমারও নাম। সুনীল গাভাস্কার, ক্লাইভ লয়েড, রিচার্ড হ্যাডলি এবং ওয়াসিম আকরামের পাশে নিজেকে দেখতে পেরে ভালো লাগছে।’ ইন্টারনেট
-
খেলাধুলা


সাধারণ বিভাগ
আবহাওয়া


