Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

আলফাজের হ্যাটট্রিকে আরামবাগের জয়

চট্টগ্রাম ব্যুরো
আলফাজের চমকপ্রদ হ্যাটট্রিকের সুবাদে বাংলাদেশ লীগে দারুণ এক জয় পেয়েছে আরামবাগ ক্রীড়াচক্র। গতকাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে স্থানীয় আবাহনী লিমিটেডের বিরুদ্ধে ৪-১ গোলের সহজ জয় পায় অতিথি দল আরামবাগ। বর্ষীয়ান আলফাজের পর অপর গোলটি করেন আফ্রিকান ফুটবলার নিকোডমাস। চট্টগ্রাম আবাহনীর গোলদাতা সুমন বড়ুয়া। অবশ্য ২ গোল খাওয়ার পর আবাহনী অন্যরূপে ফিরে এসে প্রতিপক্ষে ওপর প্রবল চাপ সৃষ্টি করে কিন্তু রক্ষণ দুর্বলতা স্বাগতিকদের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ার্ধে হেড করলে বল ক্রসবারে লেগে ফিরে আসে। ২৫ মিনিটে সুমনের শট আরামবাগ গোলরক্ষক প্রতিহত করলেও ফিরতি বলে ক্রসবারের ওপর দিয়ে পাঠান রনি। এর আগে ৩৩ ও ৪৮ এবং দ্বিতীয়ার্ধের ২৮ ও ৪৪ মিনিটে আরামবাগের গোলগুলো হয়। হ্যাটট্রিকের পর উল্লসিত আলফাজ জানালেন, ৩টি বি-লীগে এটি তার তৃতীয় হ্যাটট্রিক এবং গোলসংখ্যা যথাক্রমে ৮, ১৭ ও ৭। জাতীয় দলে ফিরে আসার স্বপ্ন দেখেন কিনা জানতে চাইলে আলফাজ বলেন, এক যুগের ওপর তো জাতীয় দলকে সার্ভিস দিলাম, এখন নতুনদের সময়। তারপরও দেশের প্রয়োজনে যে কোনো সময় খেলতে প্রস্তুত আছি।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?