পয়েন্ট হারাল মোহামেডান
সিলেট অফিস
সিটিসেল বাংলাদেশ ফুটবল লীগে সিলেট স্টেডিয়ামে গতকাল ঢাকা মোহামেডান ও বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের মধ্যকার অনুষ্ঠিত খেলা ১-১ গোলে ড্র হয়। তুমুল উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধের শেষ মিনিটে ঢাকা মোহামেডানের পক্ষে বিদেশি খেলোয়াড় বুকুলা গোল করে মোহামেডানকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠেন বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। খেলার শেষ মিনিটে বিয়ানীবাজারের পক্ষে কুপার গোল করে খেলায় সমতা আনেন। কিন্তু এ গোল নিয়ে আপত্তি জানায় মোহামেডান। তাদের দাবি, অফসাইড থেকে গোল করেছেন বিয়ানীবাজারের খেলোয়াড়। এ ঘটনায় মোহামেডান সমর্থক ও কর্মকর্তাদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হৈচৈ-হট্টগোলের মধ্যে মোহামেডানের খেলোয়াড়রা দ্রুত নিরাপদে ড্রেসিং রুমে চলে যান। বিকাল ৫টায় খেলা শুরু হয়। খেলায় রেফারি ছিলেন তৈয়ব হাসান।
-
খেলাধুলা


সাধারণ বিভাগ
আবহাওয়া


