‘চিরকালের জন্য তো আর বাদ পড়িনি’
স্পোর্টস রিপোর্টার চট্টগ্রাম থেকে
একটা-দুটো নয়, নিজেকে ফিরে পাবার জন্য পাঁচ ম্যাচে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু পাঁচ ম্যাচে যে তার ব্যাটে রান সব মিলিয়ে একশ’ও পুরো হয়নি। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে তিনদিনের ম্যাচেও ফর্মটা ফিরে পেলেন না আশরাফুল। আশরাফুলকে রেখেই দল—এমন পরিকল্পনা ছিল নির্বাচকদেরও। এজন্য শেষ পর্যন্ত তারা অপেক্ষায় ছিলেন। আশরাফুলকে সহায়তার জন্য চেষ্টার কারও কোনো কমতি ছিল না। কিন্তু নিজেই যে নিজেকে সাহায্য করতে পারলেন না আশরাফুল!
তবে ছয় বছর পর আরেকবার টেস্ট দল থেকে বাদ পড়ে আশরাফুল অবশ্য হার মানছেন না। কাল জানালেন—‘বাদ পড়াটা মেনে নিয়েছি। তবে চিরকালের জন্য তো বাদ পড়িনি। আমি আবার ফিরে আসব।’
কাল ম্যাচ শেষ হবার পর আশরাফুল আর সাংবাদিকদের মুখোমুখি হননি। রাতে অনেক চেষ্টার পর টেলিফোনে জানা গেল তার প্রতিক্রিয়া—‘ইনজুরির কারণেও তো অনেকে দল থেকে বাদ পড়ে। আমিও এবারের বাদ পড়াকে সেরকমভাবেই নিচ্ছি। তাছাড়া আমি যে বাদ পড়তে যাচ্ছি, সেটা নিশ্চিত হয়ে গিয়েছিলাম। ৩০ রান করে তো আর দলে থাকার আশা করতে পারি না।’
দল থেকে বাদ পড়লেও আশরাফুল কিন্তু নির্বাচকদের পরিকল্পনা থেকে বাদ পড়েননি। দলচ্যুত আশরাফুলকে নিয়ে এখন নির্বাচকদের চিন্তা কি—এ প্রসঙ্গে কাল প্রধান নির্বাচক রফিকুল আলম জানালেন—‘ওকে ফর্মে ফেরাতে যা যা করার, সবই করা হবে।’
—বাদ পড়ার খবর পেলেন কিভাবে? এ প্রশ্নে কাল আশরাফুল বললেন—‘চা-বিরতির সময়ে ড্রেসিংরুমে টেলিভিশনে দেখলাম নিচে স্ক্রলে লেখা—বাংলাদেশ টেস্ট দল থেকে আশরাফুল বাদ।’
ব্যাট হাতে সাম্প্রতিক সময়টা আশরাফুলের মোটেও ভালো যাচ্ছে না। ইংল্যান্ড সিরিজের পর বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট—মে মাসে ওয়েস্ট ইন্ডিজে টি-টুয়েন্টি বিশ্বকাপ। সে টুর্নামেন্টের ৩০ জনের প্রাথমিক স্কোয়াডে আছেন আশরাফুল। মূল দলে ফিরতে হবে—সেটাই আপাতত তার প্রধান টার্গেট।
বাদ পড়ার খবর সব সময় দুঃসংবাদ। তবে এ প্রসঙ্গে আশরাফুলকে মানসিকভাবে একটু শক্তপোক্তই দেখাল—‘বাদ পড়ার খবরে খুব একটা মন খারাপ নেই। বাদ তো আগেই পড়েছিলাম।’
—কবে?
নির্লিপ্ত জবাব—‘ওয়ানডে সিরিজে!’

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া