মেজর জেনারেল আবদুল হাফিজ আইভরিকোস্টে জাতিসংঘ মিশনের ফোর্স কমান্ডার নিযুক্ত
বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবদুল হাফিজ পশ্চিম আফ্রিকার গৃহযুদ্ধপীড়িত দেশ আইভরিকোস্টে জাতিসংঘ মিশনের (ইউএনওসি) ফোর্স কমান্ডার নিযুক্ত হয়েছেন। তিনি ২৪ মার্চ সে দেশের রাজধানী আবিদজানে তার নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।
বাংলাদেশ বর্তমানে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে পরিচিত। গত বছরের ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৪তম অধিবেশনে ভাষণদানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা ও অবদানের কথা তুলে ধরে শান্তিরক্ষা কার্যক্রমে আনুপাতিক ভিত্তিতে নীতিনির্ধারণী মহলে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছিলেন। এর ফলে জেনারেল হাফিজের এ নিযুক্তি। আইএসপিআর

-
মহানগর

সাধারণ বিভাগ
আবহাওয়া