Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

শিক্ষা মন্ত্রণালয় ই-সেবায় শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত

স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু নভোথিয়েটারে চলমান তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শেষদিনে জুরি বোর্ডের বিচারে শিক্ষা মন্ত্রণালয়কে মানব উন্নয়নে ই-সেবায় শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে শিক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে ২৩টি সেবা নিশ্চিত করেছে। জুরি বোর্ড মেলায় শিক্ষা মন্ত্রণালয়ের ই-মেইলে ২০১০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিস্তারিত ফলাফল প্রদানের ফ্রি রেজিস্ট্রেশন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি পদ্ধতি, শিক্ষা সংক্রান্ত জিআইএস ডাটাবেস ইত্যাদির দর্শকপ্রিয়তাকে বিবেচনা করেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্ত সব অধিদফতর-দফতরে তথ্যপ্রযুক্তি প্রসারের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?