দিনদুপুরে সোনার দোকানে ডাকাতি
স্টাফ রিপোর্টার
রাজধানীর মিরপুরে একটি স্বর্ণের দোকান থেকে গতকাল অস্ত্রের মুখে ডাকাতরা স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর র্যাব ও পুলিশ ঘটনাস্থলে যায়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকাল ৩টার দিকে মিরপুরের ১ নং সেকশনের মুক্তিযোদ্ধা মার্কেটের সানন্দা জুয়েলার্সে ৪/৫ জনের একদল ডাকাত হামলা চালায়। তারা কর্মচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে দোকানের সব স্বর্ণালঙ্কার ব্যাগে ভরে নিয়ে যায়। অতঃপর তারা রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে করে দ্রুত পালিয়ে যায়। তখন ওই গাড়িতে আরও ৩ ডাকাত ছিল বলে এলাকাবাসী জানিয়েছে।
সানন্দা জুয়েলার্সের মালিক ধনঞ্জয় কুমার সাহা বিপুল এসময় দোকানে ছিলেন না। ডাকাতির ব্যাপারে তিনি বলেন, ডাকাতরা স্বর্ণালঙ্কার ছাড়া আর কিছু নেয়নি। এ ব্যাপারে শাহ আলী থানায় যোগাযোগ করা হলে থানার ডিউটি অফিসার বলেন, ঘটনাটি ডাকাতি, না সাজানো ঘটনা—তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি।

-
মহানগর

সাধারণ বিভাগ
আবহাওয়া