আন্তর্জাতিক নারী দিবসের শত বর্ষ পূর্তি উপলক্ষে বিলসের সেমিনার
স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক নারী দিবসের শত বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস আয়োজিত দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে গতকাল জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘সকল কর্মক্ষেত্রের নারী শ্রমিকের মাতৃত্বকালীন সুরক্ষা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্না খান। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোঃ ইস্রাফিল আলম। এতে সভাপতিত্ব করেন বিলসের রেচয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ। স্বাগত বক্তব্য রাখেন বিলসের যুগ্ম মহাসচিব মোঃ জাফরুল হাসান। কানাডিয়ান লেবার কংগ্রেসের এশিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ক জাতীয় প্রতিনিধি জোসেলিন দুবোইস, আইএলওর ভারপ্রাপ্ত পরিচালক গগনরাজ ভান্ডারি প্রমুখ। সেমিনারে ‘অপ্রাতিষ্ঠানিক খাতের নারী শ্রমিকের মাতৃত্বকালীন সুরক্ষার বর্তমান অবস্থা ও করণীয়’ এবং ‘শ্রমিজহীবী নারীর গর্ভাবস্থায় ঝুঁকিপূর্ণ কাজ ও দীর্ঘসময় কাজের প্রভাব’ শীর্ষক দুটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। সেমিনারে বক্তারা সব কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে সরকার, প্রশাসন ও আইনি ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
কার্যকরী ভূমিকা গ্রহণের লক্ষ্যে বিষয়টি সংসদেও আলোচিত হতে পারে বলে তিনি মতামত দেন।
কার্যকরী ভূমিকা গ্রহণের লক্ষ্যে বিষয়টি সংসদেও আলোচিত হতে পারে বলে তিনি মতামত দেন।
-
মহানগর


সাধারণ বিভাগ
আবহাওয়া


