ধামরাইয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রের হাত-পা-চোখ বাঁধা লাশ উদ্ধার
সাভার প্রতিনিধি
ধামরাইয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রের হাত-পা ও চোখ বাঁধা লাশ গতকাল পুলিশ উদ্ধার করেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধামরাইয়ের কুশরা ইউনিয়নের বৈল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মিরু (১০) সোমবার বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। গতকাল বাড়ির কাছে ভুট্টা ক্ষেতে তার হাত-পা ও চোখ বাঁধা লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ধামরাই থানার এসআই মঞ্জুর মোরশেদ সন্ধ্যায় প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি জানান, নিহতের ঘাড় ভাঙা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। নিহতের পরিবার থেকে জানানো হয়, সোমবার মিরু বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। ওইদিন রাত থেকে তার সন্ধান না পেয়ে শিশুটির পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। গতকাল দুপুরে তার লাশ দেখতে পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। চতুর্থ শ্রেণীর ছাত্র মিরুর নির্মম হত্যাকাণ্ড সম্পর্কে ধামরাই থানার ওসি এসএম আলমগীর হোসেন বলেন, পূর্বশত্রুতাবশত এ ঘটনা ঘটতে পারে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের বাবা মোজাফফর হোসেন বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের বাবা মোজাফফর হোসেন বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
-
মহানগর


সাধারণ বিভাগ
আবহাওয়া


