Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

শীতলক্ষ্যার তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ওপর দিয়ে প্রবাহিত নদীগুলোর তীরবর্তীর অবৈধ সব স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে শীতলক্ষ্যা নদীতে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। গতকাল শীতলক্ষ্যা নদীর সোনারগাঁয়ের অংশে থাকা ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী তীরবর্তী প্রায় ২ একর জমি দখলমু্ক্ত করা হয়েছে।
সকালে উচ্ছেদ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সামছুর রহমান। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, এখন থেকে সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। অভিযান চলবে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত। উচ্ছেদ কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদী হাসান, বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন উপ-পরিচালক সাইফুল ইসলাম, উপ-পরিচালক আলমগীর কবিরসহ অন্য কর্মকর্তারা।
গতকালের অভিযানে শীতলক্ষ্যা নদীর সোনারগাঁয়ের লক্ষ্যা কুতুবপুর অংশে থাকা যে ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে—হক কোল্ডস্টোরেজের দুটি একতলা ভবন, একটি ছোট অস্থায়ী মসজিদ, কোল্ডস্টোরেজের পাকা জেটি একটি, পাকা ঘাটলা দুটি, সেমিপাকা বাড়ি দুটি এবং বাউন্ডারি ওয়াল এবং কার্নিশ রয়েছে চারটি।
উচ্ছেদ কার্যক্রমে ম্যাজিস্ট্রেট আবদুল হাই, আবুল কাশেম এবং সামসুজ্জোহার নেতৃত্বে দুই শতাধিক শ্রমিক, শতাধিক র্যাব-পুলিশ এবং বিআইডব্লিউটিএ’র জাহাজ অগ্রযাত্রা এবং অগ্রপথিক অংশ নেয়।
উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশানুযায়ী নারায়ণগঞ্জের ওপর দিয়ে প্রবাহিত বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা এবং বালু নদীর সীমানা জরিপ করে নদীর তীরবর্তী ৩২০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে জেলা প্রশাসন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?