Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ওয়ার্ড কাউন্সিলরদের গানম্যান প্রয়োজন নেই : ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার
ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হক বলেছেন, ওয়ার্ড কাউন্সিলরদের গানম্যান দেয়ার প্রয়োজন নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন নয় যে, তাদের গানম্যান না দিলে হবে না। তবে সরকার যদি চায়, সেক্ষেত্রে গানম্যান দেয়া যেতে পারে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে। গতকাল রাজারবাগ পুলিশ লাইনে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, কাউন্সিলরদের গানম্যান দেয়ার মতো পর্যাপ্ত জনবল ঢাকা মহানগর পুলিশের নেই। ডিএমপি কমিশনার, পুরনো ঢাকায় ওয়ার্ড কমিশনার আলী আহমদ হত্যাকাণ্ডের ক্লু উদ্ঘাটনের ব্যাপারে সাতদিনের আলটিমেটাম অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ডেডলাইন তিনি দেননি। তবে পুরনো ঢাকায় একের পর এক ব্যবসায়ী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের ব্যাপারে পুলিশ কাজ করছে। পুলিশের অক্ষমতার বিষয়টি স্বীকার করে ডিএমপি কমিশনার বলেন, তবে সব ঘটনারই ক্লু বের করা পুলিশের পক্ষে সম্ভব হয় না। এক্ষেত্রে পুলিশ শতকরা ৮০ ভাগ মামলার ক্লু সুষ্ঠু তদন্ত করে বের করা সম্ভব।
অপরদিকে, রমনা থানায় রিমান্ড শেষে পুলিশি হেফাজতে আসামির মৃত্যুর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের নির্যাতনে ওই আসামি মারা যায়নি। এটি একটি সাধারণ মৃত্যু। থানা হেফাজতে থাকা অবস্থায় ওই আসামির বুকে ব্যথা উঠলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ব্যাপারে চিকিত্সকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?