সংক্ষিপ্ত সংবাদ
গফরগাঁওয়ে ইসলামী মহাসম্মেলন
পাক-ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেম পীরে কামেল মরহুম হজরত মাওলানা শামছুল হুদা পাঁচবাগীর (রহ.) রুহের মাগফিরাতের উদ্দেশ্যে পাঁচবাগী স্মরণসভা কমিটির উদ্যোগে রোববার বাদ আসর থেকে সারা রাতব্যাপী গফরগাঁও নতুন বাজার জামে মসজিদের পূর্ব পার্শ্বে এক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। হজরত মাওলানা নছরত উল্লাহর সভাপতিত্বে ওই ইসলামী মহাসম্মেলনে পাঁচবাগীর জীবনীর ওপর বক্তব্য রাখেন মাওলানা আবদুছ সাত্তার, মাওলানা মজিবর রহমান রাগবী, মাওলানা আলাউদ্দিন, মাওলানা মোঃ আনোয়ার উল্লাহ, মাওলানা মোঃ আবদুুল মান্নান, মাওলানা মোঃ আজিজুল হক, মাওলানা মাহমুদুল হাসান সালমানী, মাওলানা আবুল কালাম, মাওলানা সিহাব উদ্দিন, মাওলানা সাইফুজ্জামান মোল্লা, মাওলানা মইনুদ্দিন, পাঁচবাগীর স্মরণসভা কমিটির আহ্বায়ক ডা. রোকুনউজ্জামান ও সদস্য সচিব আবদুল খালেক আকন্দ প্রমুখ। গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
যুবদলের আনন্দ মিছিল
জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে ময়মনসিংহ জেলা যুবদল গত বুধবার বিকালে শহরে আনন্দ মিছিল বের করে। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ে জেলা যুবদল সভাপতি শাহ শিব্বির আহমেদ বুলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনামুল হক আকন্দ লিটনের পরিচালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহাব আকন্দ, যুবদল নেতা মোজাম্মেল হক টুটু, সুলতান আহমেদ, খন্দকার মাসুদ, কাজী আফতাব উদ্দিন সাজ্জাদ, খোরশেদ আলম প্রমুখ। এদিকে ময়মনসিংহ জেলা যুবদলের উদ্যোগেও নতুন কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করা হয়। রোববার তারাকান্দা বাজারে আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন মোতাহার হোসেন তালুকদার, শামছুল হক শামছু, আমিরুল ইসলাম ভূঞা মনি প্রমুখ।
তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে বিক্ষোভ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে সোমবার জেলা বিএনপির উদ্যোগে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদার, বিএনপি নেতা এমরান হাসান পল্লব, শামসুল হক শামসু, আঃ সোবহান, আবুল কালাম আজাদ, মহিবুল ইসলাম টুটুল, মুক্তিযোদ্ধা আবদুুর রহমান প্রমুখ।
জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
দেশব্যাপী রাষ্ট্র্রীয় সন্ত্রাস বন্ধ ও জামায়াত-শিবিরের গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গত বৃহস্পতিবার ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শহরের রামবাবু রোড থেকে মিছিলটি বের হয়ে নতুনবাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। মিছিলে নেতৃত্ব দেন শহর শাখার আমির মাওলানা মোজাম্মেল হক আকন্দ ও সেক্রেটারি মাহফুজুর রহমান পাঠান। ময়মনসিংহ প্রতিনিধি
আন্তর্জাতিক নারী দিবস পালিত
ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার বিকালে টাউন হল চত্বরে আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে টাউন হল প্রাঙ্গণে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এমএ সাত্তার মণ্ডল। উদযাপন পরিষদের আহ্বায়ক ফেরদৌস আরা মাহমুদা হেলেনের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত প্রমুখ।
বাউরেসের গবেষণা কর্মশালা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্স সিস্টেমের (বাউরেস) বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ। বাউরেসের পরিচালক প্রফেসর ড. শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সংসদ সদস্য অধ্যক্ষ মতিউর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এমএ সাত্তার মণ্ডল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী পরিচালক ড.ওয়ারেস কবীর প্রমুখ। দুদিনব্যাপী কর্মশালায় ১১টি বৈজ্ঞানিক অধিবেশনে ১৪৮টি প্রবন্ধ উপস্থাপিত হয়।
কবি মনিরউদ্দীন ইউসুফের ৯১তম জন্মবার্ষিকী
বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি শাহনামার বাংলা অনুবাদক কিশোরগঞ্জের কবি মনিরউদ্দীন ইউসুফের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে গত শনিবার রাতে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি মনিরউদ্দীন ইউসুফ স্মৃতি ও গবেষণা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী। ময়মনসিংহ প্রতিনিধি

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া