Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

গৌরীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
জেলার গৌরীপুর রেলওয়ে স্টেশনে গতকাল চট্টগ্রামগামী থার্টি এইট ডাউন মেইল ট্রেনের বগি থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে জিআরপি ফাঁড়ির পুলিশ। নিহত যুবকের গায়ের রং কালো, পরনে ছিল হাফ শার্ট ও লুঙ্গি।
জানা গেছে, বাহাদুরাবাদ ঘাট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেইল ট্রেনটি সকাল ৯টায় গৌরীপুর স্টেশনে পৌঁছে। এ সময় ট্রেনের ১৯৪৬ নং বগির একটি সিটে দীর্ঘক্ষণ পড়ে থাকা অজ্ঞাত যুবকের লাশ দেখে যাত্রীরা গৌরীপুর জিআরপি ফাঁড়ির পুলিশকে জানান। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?