Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ঠাকুরগাঁওয়ে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদে দীনেশ (২২) নামে এক দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, নেকমরদ বাজার এলাকার ব্যবসায়ী শহিদুল্লার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন কোরিয়া কলমদাহ গ্রামের দীনেশ। সোমবার রাতে দোকানের টাকা চুরির অভিযোগ এনে ব্যবসায়ী শহিদুল্লাহসহ চারজন বাসায় এনে কর্মচারী দীনেশকে বেধড়ক পেটায়। টাকা চুরির কথা স্বীকার না হলে দীনেশের আঙুল থেঁতলে দেয়। মৃত্যু নিশ্চিত হলে দীনেশের লাশ ঘরে সিলিংয়ে ঝুলিয়ে রাখে। মঙ্গলবার সকাল ১০টার দিকে জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন দীনেশের আত্মীয়-স্বজন ও দোকান কর্মচারীরা।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?