Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

নাটোরে ঘর তোলা নিয়ে সংঘর্ষে মহিলা মেম্বারসহ আহত ৫

নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়ায় বিবদমান জমিতে ঘর তোলা নিয়ে গতকাল দুপুরে আওয়ামী লীগ সমর্থিত দু’পক্ষের সংঘর্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মহিলা মেম্বার রওশনারা বেগম ও তার ছেলে আনোয়ার হোসেনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে এবং প্রতিপক্ষের আবু হানিফকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়ায় দুদু মিয়ার স্ত্রী স্থানীয় চাপিলা ইউনিয়ন পরিষদের ৪, ৫ ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার রওশনারা বেগম গত সোমবার তার বাড়ি সংলগ্ন জমিতে পোলট্র্রি খামারের জন্য ঘর তৈরি শুরু করেন। বিবদমান ওই জমিতে ঘর তোলার সময় একই গ্রামের প্রতিপক্ষ আবু হানিফ তার লোকজন নিয়ে গিয়ে বাধা দিলে সংঘর্ষ বাধে। কর্তব্যরত চিকিত্সক জানিয়েছেন, মেম্বার রওশনারা বেগমের মাথায় ধারালো কোদাল দিয়ে আঘাত করায় তিনি গুরুতর জখম হয়েছেন।
গুরুদাসপুর থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, গতকাল দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ নিয়ে আসেনি।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?