ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ আহত ৩
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া শহরের পার্শ্ববর্তী বিহাইর গ্রামে রোববার গভীররাতে ১৫/২০ সন্ত্রাসী ২টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটতরাজ করেছে। হামলায় এক বৃদ্ধাসহ ৩ জন আহত হয়েছেন।
এলাকাবাসী জানান, রোববার রাত সাড়ে ১১টায় পূর্বশত্রুতার জের ধরে সদর উপজেলার বিহাইর গ্রামের ইউপি সদস্য ফারুক মিয়ার নির্দেশে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল মতি মিয়ার বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা ২টি ঘর তছনছ করে আসবাবপত্র ভাংচুর ও লুটতরাজ চালায়। ড্রয়ারের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে। ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা বৃদ্ধ মতিয়া মিয়া ও তার স্ত্রী হোসনা বেগমকে এলাপাতাড়ি কুপিয়ে আহত করে। হোসনা বেগমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৮টি সেলাই দেয়া হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া