পাবনায় উন্নত জাতের মসুর ডাল উদ্ভাবন
পাবনা প্রতিনিধি
দেশে প্রতিবছর ১৫ লাখ মেট্রিক টন বিভিন্ন প্রকার ডালের চাহিদা থাকলেও বর্তমানে দেশে উত্পাদিত হচ্ছে মাত্র ৫ থেকে সাড়ে ৫ লাখ মেট্রিক টন। আশার কথা, আমাদের দেশের কৃষি বিজ্ঞানীরা গবেষণা করে এরই মধ্যে বিভিন্ন জাতের ডাল উদ্ভাবন করেছেন। এগুলোর মধ্যে বারি মসুর ১, ২, ৩, ৪ ও ৫। এসব মসুর ডাল ১২০ দিনের মধ্যে প্রতিবিঘায় ৫ থেকে ৬ মণ উত্পাদন হতো। বর্তমানে কৃষি বিজ্ঞানীরা গবেষণা করে মাত্র ৬৫ দিনের মধ্যে নতুন জাতের বারি-৬ মসুর ডাল উদ্ভাবন করেছেন, যা বিঘাপ্রতি উত্পাদন হবে ৯ থেকে সাড়ে ৯ মণ। সম্প্রতি জাতীয় সংসদের সংসদীয় কমিটির চেয়ারম্যান কৃষিবিদ শওকত মোমেন শাজাহান এমপি পাবনার ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্র পরিদর্শন করে কৃষি বিজ্ঞানীদের এ ধরনের আশার বাণী শুনে অভিভূত হন।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


