প্রকাশিত সংবাদ প্রসঙ্গে
গতকাল দৈনিক আমার দেশ-এ ‘ফরিদপুরের সংসদ উপনেতা ও শ্রমমন্ত্রী গ্রুপের দ্বন্দ্ব চরমে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে তার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ওয়ারেছ হোসেন। প্রতিবাদলিপিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য এবং দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী দীর্ঘ ৫৪ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ও ত্যাগী নেতা। তিনি রাজনীতিতে একজন সম্মানিত ব্যক্তি এবং গ্রুপিংকে অত্যন্ত ঘৃণার চোখে দেখেন। প্রতিবাদলিপিতে দাবি করা হয়, এ ধরনের গ্রুপিংয়ের সঙ্গে তার সংশ্লিষ্টতার খবর উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট। তাকে উদ্দেশ্যমূলকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে বলে প্রতিবাদলিপিতে আরও দাবি করা হয়।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


