সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৫
আমার দেশ ডেস্ক
ময়মনসিংহের ভালুকায় এবং কুমিল্লার দাউদকান্দিতে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। বিস্তারিত খবর প্রতিনিধিদের :
দাউদকান্দি : গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগর নামক স্থানে কুমিল্লাগামী একটি ট্রাকের সামনের চাকা ফেটে ঢাকাগামী একটি মাইক্রোর ওপর গিয়ে পড়লে মাইক্রোতে থাকা চালকসহ ৫ যাত্রী মারাত্মকভাবে আহত হয়। আহতদের গৌরীপুর হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের ফজলুর রহমানের ছেলে খলিলুর রহমান।
ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে, অপর ১ জন আহত হয়েছে। আহত ব্যক্তিকে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল ভোররাতে উপজেলার সিডস্টোর-আওলাতলি সড়কে বালুভর্তি লরি উল্টে খাদে পড়ে গেলে হেলপার জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যায়। গাড়ির চালক শারফুল গুরুতর আহত হলে তাকে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জাগঞ্জ (পটুয়াখালী) : গতকাল সকালে বরগুনা-সুবিদখালী- বাকেরগঞ্জ মহাসড়কের ছোট ছেলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বরিশালগামী একটি মিনিবাস সুবিদখালীগামী মোটরসাইকেল চালককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মোঃ আলামিন হাওলাদার নিহত হয়। নিহত আলামিন হাওলাদার মির্জাগঞ্জ উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের নশু হাওলাদারের ছেলে।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া