বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট কারাগারে জাফর শিকদার (৫৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে চিকিত্সাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাগেরহাট জেলা কারাগারের ডেপুটি জেলার সৈয়দ হাসান আলী গতকাল দুপুরে জানান, জাফর শিকদার জেলার চিতলমারী উপজেলার পরাণপুর গ্রামের মৃত কুটি মিঞা শিকদারের ছেলে। তিনি হত্যাসহ দুটি মামলায় আটক হয়ে ২০০৯ সালের ১ সেপ্টেম্বর থেকে বাগেরহাট জেলা কারাগারে বন্দি ছিলেন। সোমবার সকালে তার বুকে ব্যথা হলে তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে দুপুরে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া