Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

চট্টগ্রামে ২ কোটি টাকা মূল্যের কোকেন ও হেরোইন উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
নগরীর সিটি গেট এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন ও এক কেজি কোকেন উদ্ধার করেছে বিডিআর সদস্যরা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আন্তর্জাতিক বাজার মূল্য ২ কোটি টাকা বলে জানা গেছে।
সংশ্লিষ্ট বিডিআর সূত্র জানায়, কুষ্টিয়া থেকে যাত্রীবাহী বাসে করে মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদকদ্রব্য চট্টগ্রামে নিয়ে আসছে। গোপনে পাওয়া এ খবরের ভিত্তিতে গতকাল সকাল ৬টার দিকে টেকনাফের ৪২ বিডিআর ব্যাটেলিয়ানের কর্মকর্তা লে. কর্নেল মোজাম্মেল হোসেনের নেতৃত্বে বিডিআরের একটি দল চট্টগ্রাম মহানগরীর সিটি গেট এলাকায় অবস্থান নেয়।
এ সময় কুষ্টিয়া থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস তল্লাশি চালিয়ে ২ কেজি হেরোইন ও কোকেন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন ও কোকেনগুলো বাসের ভেতরে পরিত্যক্তবস্থায় থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান বিডিআর।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?