ডা. শামীম উদ্দিন খানকে সংবর্ধনা : বেগমগঞ্জে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের আফজল স্মৃতি সংসদের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের এক সংবর্ধনা অনুষ্ঠিত হয় গতকাল রাতে কাদিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীরা গান পরিবেশন করে। আফজল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সদস্য আমেরিকা প্রবাসী এসএম গোলাম কাদের ফরিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মোঃ বরকতউল্লা বুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ উল্যা (ভিপি), ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, সংবর্ধিত অতিথি ড. শামীম উদ্দিন খান, এনসিসি ব্যাংক মতিঝিল দিলকুশা শাখার ভাইস চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন, স্মৃতি সংসদের সভাপতি ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনজুর কাদের দিদার প্রমুখ।
, কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ বাকের মাস্টার, কাজী আবুল বাশার, নূর নবী প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী দল শহীদ জিয়া স্মৃতি সংসদ ও রানার্স আপ নিলয় পরিবহন দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া