Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

কেসিসির মেয়র খালেক : মাদকাসক্তরা ব্যক্তিজীবনসহ সমাজকে অসুস্থ করছে

খুলনা অফিস
কেসিসির মেয়র ও মহানগর আ’লীগ সভাপতি তালুকদার আবদুল খালেক বলেছেন, মাদকের করাল গ্রাসে খুলনার যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি আরও বলেন, মাদকাসক্তরা ব্যক্তিজীবনসহ সমাজজীবন অসুস্থ করে তুলছে। এসব ধ্বংসাত্মক কার্যক্রমের বিরুদ্ধে কাউন্সিলররা আন্দোলনে নেমেছেন।
এ আন্দোলনে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
সন্ত্রাসীদের গুলিতে নিহত ওয়ার্ড কাউন্সিলর ও কেন্দ্রীয় যুবলীগ নেতা ইকবাল বিথার হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে অবিলম্বে চার্জশিট প্রদান, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নগরীতে সন্ত্রাস এবং মাদক ব্যবসা বন্ধের দাবিতে আয়োজিত অবরোধ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সন্ত্রাস প্রতিরোধে কাউন্সিলর সমন্বয় কমিটি কেসিসির উদ্যোগে সোমবার নগরীর ফুলবাড়ী গেট এলাকায় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালিত হয়।
কেসিসির কাউন্সিলর শেখ ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবরোধ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্যানেল মেয়র-১ আজমল আহমেদ তপন, শ্যামল সিংহ রায়, শেখ সৈয়দ আলী, বেগ লিয়াকত আলী, স.ম. রেজওয়ান আলী, মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ শাহ আলম, মোঃ মাকসুদ হাসান পিকু, কাজী সরোয়ার উল আজম, সংরক্ষিত আসনের কাউন্সিলর আমেনা হালিম বেবী, সাহিদা বেগম, উজ্জ্বল কুমার সাহা, শেখ মহিউদ্দিন হোসেন, মোঃ তৈয়ব আলী, মোঃ হাফিজুর রহমান প্রমুখ। অবরোধ কর্মসূচি পরিচালনা করেন সন্ত্রাস প্রতিরোধে কাউন্সিলর সমন্বয় কমিটির আহ্বায়ক ও কেসিসির ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আলী আকবর টিপু।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?