Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

এক পলকে

জাটকা বিক্রি ঠেকাতে
কিছুদিন ধরে একশ্রেণীর ব্যবসায়ী বগুড়ার শেরপুরের বিভিন্ন হাট-বাজারে দেদার জাটকা বিক্রি করছে। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে জাটকা বিক্রি করায় ওইসব ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। অভিযানের প্রথমদিনে সোমবার দুপুরে শহরের বারোদুয়ারি হাটে অভিযান চালিয়ে আবদুর রশিদের মত্স্য আড়ত থেকে প্রায় ৭ মণ জাটকা আটক ও বিক্রির দায়ে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধি
সেতু নির্মাণে অনিয়ম
চকরিয়ায় একটি সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। পৌরসভার কতিপয় কর্মকর্তা ও ঠিকাদারের যোগসাজশে ১১ লাখ টাকার নির্মাণ কাজে দুর্নীতি ও লুটপাটের আয়োজন চলছে দাবি করে ৭ মার্চ এলাকাবাসী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীসহ প্রশাসনের ১৫ দফতরে লিখিত অভিযোগ দিয়েছে। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
হা করলেই চিকিত্সা
যক্ষ্মা রোগের চিকিত্সাসেবা এখন একেবারেই তৃণমূল পর্যায়ে। কোনো রোগী হা করলেই স্বাস্থ্য সেবিকারা তাদের মুখে তুলে দিচ্ছেন ওষুধ। এসব আলোচনা উঠে আসে শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উদ্যোগে গতকাল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা ডক্টরস কমিটির আলোচনা সভায়। শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
প্রাণীচর্ম প্রতিরূপ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে বায়োডিজাইন-ট্যাক্সিডার্মি বা প্রাণীচর্ম প্রতিরূপ বিষয়ের ওপর ১৫ দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে। সোমবার সকালে এ কর্মশালার উদ্বোধন করেন রাবির উপ-উপাচার্য প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ। ব্রিটিশ কাউন্সিলের আর্থিক সহায়তায় রাবির প্রাণিবিদ্যা বিভাগ, ঘানা বিশ্ববিদ্যালয়ের ভোল্টাব্যাসিন রিসোর্স প্রজেক্ট, যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল অ্যান্ড প্লান্ট সায়েন্স বিভাগ, যুক্তরাজ্যের ব্যাঙ্গোর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এনভায়রনমেন্ট ন্যাচারাল রিসোর্স অ্যান্ড জিওগ্রাফি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগের যৌথ উদ্যোগে কর্মশালাটির আয়োজন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ছেলেকে পুলিশে সোপর্দ
ময়মনসিংহের ভালুকায় এক নেশাখোর ছেলেকে পুলিশে সোপর্দ করলেন বাবা। পুলিশ তাকে জেলহাজতে প্রেরণ করেছে। পুলিশ জানায়, গতকাল দুপুরে উপজেলার হবিরবাড়ি গ্রামের হাসমত আলীর ছেলে দু’সন্তানের জনক তাইজ উদ্দিন নেশা করে বাবার ওপর চড়াও হয়। এ ঘটনায় পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে ধরে পুলিশে সোপর্দ করে। ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
শহীদ মুক্তিযোদ্ধা সড়ক
দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে রোববার জুড়াইল বহুলী কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের আওতায় নির্মিত শহীদ মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান সড়কের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন নেত্রকোনা-৩ আসনের (কেন্দুয়া-আটপাড়া) সংসদ মঞ্জুর কাদের কোরাইশী। এ উপলক্ষে জুড়াইল বাজার প্রকল্প কমিটির সভাপতি শিল্পী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, আটপাড়া উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবু নাসের মিলু প্রমুখ। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
ওরা ঘরছাড়া মফিজ
ওরা বন্যার্ত, ওরা নদীভাঙা চরের মানুষ। কাজের সন্ধানে গেছে খাগড়াছড়ি। পেটে ভাত নেই, পরনে কাপড় নেই পরিবার-পরিজনের। মহাজনের কাছে অগ্রিম টাকা নিয়ে, কেউবা সুদে টাকা নিয়ে স্ত্রী-সন্তান, বাবা-মাকে ফেলে পাড়ি জমিয়েছে পার্বত্যাঞ্চলে। একমুঠো ভাত যাতে পরিবারের সদস্যদের নিয়ে খেতে পারে, সেজন্য তাদের যাত্রা। ভাত-কাপড়ের সন্ধানে কৃষক-শ্রমিকরা ওখানে (খাগড়াছড়িতে) হয়ে যাবে মফিজ। হ্যাঁ, তাদেরকে ওই এলাকার মানুষ ডাকবে রংপুর-কুড়িগ্রামের মফিজ বলে। রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
লাঞ্ছিত
ভোলার তজুমদ্দিনে এনজিও আশার মাঠকর্মী ঋণগ্রহীতা মহিলা সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে ঋণগ্রহীতার আঘাতে এনজিও কর্মী আহত হয়েছে। আহতকে প্রথমে তজুমদ্দিন, পরে ভোলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তজুমদ্দিন ভোলা) প্রতিনিধি
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?