Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

হামলা সংঘর্ষ গ্রেফতার

আমার দেশ ডেস্ক
বিভিন্ন স্থানে পৃথক কয়েকটি হামলা, সংঘর্ষ ও গ্রেফতারের ঘটনা ঘটেছে। বিস্তারিত খবর প্রতিনিধিদের।
কাজীপুর (সিরাজগঞ্জ) : দলীয় কোন্দলের জের ধরে কাজীপুর উপজেলার ছাত্রলীগের সন্ত্রাসীরা সোমবার রাতে প্রতিপক্ষের ৪ নেতাকর্মীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর এবং লুটপাট করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি এজন্য দলীয় কোন্দলকে দায়ী করেছেন। এদিকে ক্ষতিগ্রস্তরা বলছেন, মেয়েদের উত্ত্যক্ত করার সময় বাধা দেয়ায় ক্ষুব্ধ হয়ে হামলার ঘটনা ঘটেছে।
মির্জাগঞ্জ (পটুয়াখালী) : সোমবার রাতে মির্জাগঞ্জ থানা পুলিশ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইসমাইল হোসেন মাঝির (৩৫) বাড়িতে তল্লাশি চালিয়ে মরহুম ইয়ার উদ্দিন খলিফা (র.) মাজার শরিফের রান্না করা ২টি ডেগ উদ্ধারসহ তাকে গ্রেফতার করে পটুয়াখালী জেলহাজতে পাঠিয়েছে।
চকরিয়া (কক্সবাজার) : চকরিয়ায় গত সোমবার র্যাব-পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৫৫ বোতল আমদানি নিষিদ্ধ বার্মিজ সালসা উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩ পাচারকারী মহিলাকে। সকাল ১০টায় গাড়িতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মুরাদনগর (কুমিল্লা) : গত রোববার রাত সাড়ে ১১টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের বাখরাবাদ থেকে যাত্রীবেশী ছিনতাইকারীরা একটি সিএনজি বেবিট্যাক্সি ছিনতাই করে। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরে দৈলারচর থেকে ছিনতাইকৃত সিএনজি বেবিট্যাক্সিটি উদ্ধার ও দু’ছিনতাইকারীকে গ্রেফতার করে।
রামগঞ্জ (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার পুলিশ রোববার রাতে উপজেলার চণ্ডিপুর ইউপির বকসিবাজার দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে মাদকসম্রাট হুমায়ুনকে গ্রেফতার করে হ্যান্ডকাফ পড়ায়। এসময় হুমায়ুনের সহযোগীরা রামগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান ও এএসআই নুরুল আমিনের ওপর অতর্কিত হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় মাদক ব্যবসায়ী হুমায়ুনকে ছিনিয়ে নিয়ে যায়। সংবাদ পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে এসআই হাবিবুর রহমান, এএসআই নুরুল আমিনকে গুরুতর আহত অবস্থায় রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে।
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) : কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গতকাল ভোররাতে অভিযান চালিয়ে দক্ষিণ শিদলাই থেকে ২ ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করে। জানা গেছে, এএসআই গৌতম চন্দ্র দে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে দক্ষিণ সিদলাই গ্রামের আনু মিয়ার ছেলে মোঃ আবুল কালাম ও তার ভাই মোঃ আবদুল মতিনকে গ্রেফতার করে।
মাদারীপুর : গতকাল সকাল সাড়ে ৯টায় শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাটে ট্রাকের সিরিয়ালকে কেন্দ্র করে ঘাটে কর্মরত আনসার ও ট্রাক ড্রাইভারদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় দুই ট্রাক ড্রাইভার আহত হয়। ঘটনার পরই কাওড়াকান্দি ঘাটে ট্রাক ড্রাইভাররা ঢাকা-খুলনা মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করে রাখে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?