Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ঝালকাঠি সদর হাসপাতালে রোগীদের দুর্ভোগ

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর হাসপাতালে সাজার্রি মেডিসিন ও শিশুবিশেষজ্ঞ না থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।
জেলার দরিদ্র মানুষের আধুনিক চিকিত্সার ভরসাস্থল হলো ঝালকাঠি সদর হাসপাতাল। কিন্তু এখানে সাজার্রি মেডিসিন ও শিশুবিশেষজ্ঞ না থাকার কারণে রোগীদের বরিশালে অথবা ঢাকায় গিয়ে চিকিত্সা নিতে হচ্ছে। তাই জেলার মানুষ দীর্ঘদিন থেকে দাবি করে আসছে ঝালকাঠিতে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের।
বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় ঝালকাঠির স্বাস্থ্যসেবা আরও নানা সমস্যায় জর্জরিত। এ নিয়েও অভিযোগের অন্ত নেই রোগীদের। রোগীরা অভিযোগ করেছেন, ঝালকাঠির একমাত্র সদর হাসপাতালে যে ডাক্তার রয়েছেন তারাও সময়মতো আউটডোরে বসেন না। রোগীদের দীর্ঘক্ষণ হাসপাতালে ডাক্তারের অপেক্ষায় বসে থাকতে হয়। কখনও রোগীদের বসিয়ে রেখে ডাক্তাররা গল্প করেন মেডিসিন বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে । রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩ মার্চ সকাল সাড়ে ৯টায় ঝালকাঠি সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, একজন ডাক্তার ছাড়া আর সব ডাক্তারের রুমই তালাবদ্ধ রয়েছে। এ প্রসঙ্গে ঝালকাঠির সিভিল সার্জন গুরুদাস সিকদারের কাছে জানতে চাইলে তিনি আমার দেশকে জানান, আমরা সম্প্রতি বিশেষজ্ঞ ডাক্তার ডিমান্ড দিয়ে মন্ত্রণালয়কে অবহিত করেছি।
কিন্তু শিগগিরই এ ব্যপারে কোনো সুখবর নেই। সময়মতো ডাক্তার উপস্থিত না থাকার ব্যাপারে তিনি বলেন, ডাক্তারদের সিডিউল ডিউটির বাইরেও অনেক সময় ডিউটি করতে হয়। তাই একটু দেরি হওয়াটা স্বাভাবিক।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?