Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ফুল চাষ করে স্বাবলম্বী বারেক মিয়া

হালিমুর রহমান ডিউক ঘিওর (মানিকগঞ্জ)
ফুল চাষ করে দারিদ্র্যকে জয় করেছেন মানিকগঞ্জের বারেক মিয়া। অর্থাভাবে নিজে পড়ালেখা করতে না পারলেও ফুল চাষ করে হয়েছেন স্বাবলম্বী। ঢাকার ফার্মগেট ও শাহবাগের পাইকারি ফুলের মার্কেটে বিক্রি হচ্ছে তার নিজ খামারে উত্পাদিত ফুল গ্লাডিওলাস।
জানা গেছে, বারেক মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার কাছে সিঙ্গাইয়ের ছোট কালিয়াকৈর গ্রামে ২২ বিঘা জমিতে চাষ করছেন এই আকর্ষণীয় ফুল। ২০০৬ সালে মাত্র ২০ হাজার টাকা নিয়ে এ ব্যবসায় নামলেও বর্তমানে ২০ লাখ টাকার উপরে পুঁজি বারেক মিয়ার। বারেক মিয়া টাকার অভাবে পড়ালেখা বাদ দিয়ে জীবিকার উদ্দেশ্যে ছুটে যান ঢাকায়। সেখানে সাবেক এমপি রওশন আরার আশ্রয়ে থাকেন শাহবাগের মাধবী পুষ্পালয়ে। পরে তিনি করবী পুষ্পালয় নামে একটি দোকান দেন। দোকানে জমজমাট ব্যবসা হওয়ায় ঢাকার দোকানে কর্মচারী রেখে নিজে চলে আসেন গ্রামে। গ্রামে নিজের জমির সঙ্গে আরও জমি ভাড়া নিয়ে চাষ করেন গ্লাডিওলাস ফুল। এখান থেকেই তিনি ঢাকার পাইকারি ফুলের দোকানে ফুল সরবরাহ করেন। এ বছর ১৪/১৫ লাখ টাকার ফুল বিক্রির আশা করছেন।
কৃষি কর্মকর্তা আবু ইউসুফ জানান, বারেক মিয়ার ফুলচাষে সাফল্য অনেককে এর প্রতি অনুপ্রাণিত করেছে। এছাড়া তার ফুল ব্যবসার লভ্যাংশ থেকে এলাকার দরিদ্র ছেলেমেয়েদের বৃত্তি দিয়ে প্রশংসা অর্জন করেছেন। বারেক মিয়া ভবিষ্যতে আরও বড় করে এ এলাকায় ফুলচাষসহ কৃষি খামার গড়ে তোলার আশা প্রকাশ করেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?