চট্টগ্রাম জামায়াতের বিবৃতি
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মহানগর জামায়াত নেতারা বলেছেন, ‘ভাগ কর ও শাসন কর’ এমন কূটকৌশলের নীতি নিয়ে এগিয়ে চলেছে বর্তমান সরকার। এ ধরনের কূটকৌশল সরকারকে জনরোষের হাত থেকে বাঁচাতে পারবে না। গত সোমবার এক বিবৃতিতে জামায়াত নেতারা বলেন, গত ২৪ ফেব্রুয়ারি হাটহাজারী বড় মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে নির্ধারিত মহাসমাবেশ সরকার পুলিশ বাহিনী দিয়ে হামলা চালিয়ে পণ্ড করে দেয়। পুলিশ বাহিনী ওইদিন যে নৈরাজ্য চালিয়েছে তাতে সরকারের ইসলামবিরোধী ফ্যাসিবাদী চরিত্র আবারও উন্মোচিত হয়েছে। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াত আমির মাওলানা শামসুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম, জামায়াত নেতা জাফর সাদেক, অধ্যাপক নুরুল্লাহ, অধ্যক্ষ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী।
বগুড়ায় ব্র্যাকের
সেমিনার আজ
আজ বগুড়ার হোটেল নাজ গার্ডেনে বাংলাদেশের গতানুগতিক শিক্ষার পাশাপাশি বিকল্পধারার শিক্ষা প্রচলনকারী প্রতিষ্ঠান বিএসির (ব্র্যাক) সেমিনার অনুষ্ঠিত হবে। ‘গতানুগতিক শিক্ষার বিকল্প শিক্ষা’ শিরোনামে এ সেমিনারে ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বগুড়ার শিক্ষকরা এবং ছাত্রছাত্রীদের এ সেমিনারে যোগদানের জন্য ব্র্যাকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া