Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

শেরপুরে অস্ত্র মামলার আসামি পলাতক ৫ পুলিশ সাসপেন্ড

শেরপুর প্রতিনিধি
সোমবার দুপুরে শেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে পুলিশের হেফাজত থেকে বিচারাধীন অস্ত্র মামলার গফুর মিন্টু নামে এক আসামি পালিয়ে গেছে। গফুর মিন্টুর বাড়ি কক্সবাজার জেলার মহাজের পাড়া গ্রামে। তার বাবার নাম মোজাফফর আলী। এ ঘটনায় তাত্ক্ষণিক কর্তব্যে অবহেলার অভিযোগে হাবিলদার লিয়াকত আলী, কনস্টেবল মান্নান, কাইয়ুম, জব্বার ও কাবিল উদ্দিনকে সাসপেন্ড করা হয়েছে। শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ২০০৮ সালের ৪ ডিসেম্বর সন্ধ্যায় গফুর মিন্টু শেরপুর শহরের সজবর খিলা এলাকায় একটি বন্দুকসহ প্রথমে জনতার হাতে ধরা পড়ে। পরে তাকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ অস্ত্র মামলার তদন্ত শেষে গফুর মিন্টু ও বিপ্লব তেওয়ারী নামে দু’জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সোমবার শেরপুরের জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?