Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

গৌরীপুরে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

গৌরীপুর প্রতিনিধি
বাঙালির অনেক কৃষ্টির মাঝে ঐতিহ্যের ধারক চিরায়ত বাংলার গ্রামীণ জনপদে রোমাঞ্চকর প্রতিযোগিতামূলক খেলা ষাঁড়ের লড়াই অনেক আগেই হারিয়ে গেছে। এর পরও বর্তমান গ্রাম-বাংলার প্রবীণদের প্রেরণায় যুবকেরা বাপ-দাদাদের খেলা ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে থাকে। গত রোববার দুপুরে এমন একটি জমজমাট আর রোমাঞ্চকর ষাঁড়ের লড়াইয়ের আসর বসে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং ইউনিয়নের হাটশিরা গ্রামের বাগান বাড়িতে। গৌরীপুর শহরের উত্তর বাজারের শারমিন ডেকোরেটরের স্বত্বাধিকারী শহীদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এ ষাঁড়ের লড়াইয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভি, সমাজসেবক ফয়সল আমিন খান পাঠান ডায়মন্ড, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। এ লড়াইয়ে মোট ৮টি ষাঁড় অংশ নেয়। এর মাঝে পূর্বধলা উপজেলার কাজলা গ্রামের মোঃ হাবিবুল্লাহর ষাঁড় বিজয়ী হয়ে পুরস্কার লাভ করে নগদ ১ লাখ ৬২ হাজার টাকা। রানার্সআপ ষাঁড়ের মালিক তারাকান্দা থানার তিলাটিয়া গ্রামের গাদলা মিয়াকে দেয়া হয় ২১ ইঞ্চি একটি রঙিন টেলিভিশন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?