চট্টগ্রামে বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশ : সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালাচ্ছে
চট্টগ্রাম ব্যুরো
১/১১ পরবর্তী সময়ে মিথ্যা মামলায় তারেক রহমানকে গ্রেফতারের তৃতীয়বর্ষ পালন উপলক্ষে চট্টগ্রামে বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বিচার বিভাগসহ প্রশাসনকে প্রভাবিত করে তারেক রহমান, জিয়া পরিবারের সদস্যসহ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায় সরকার। বর্তমান সরকার রাষ্ট্রপরিচালনায় ব্যর্থতা ও সব অপকর্ম ধামাচাপা দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। তারেক রহমান ও জিয়া পরিবার নিয়ে সরকারের এহেন আচরণে মনে হয় মহাজোট সরকার এই পরিবারের জনপ্রিয়তায় ভীতসন্ত্রস্ত। গত সোমবার বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত তারেক রহমানের কারাবন্দি দিবস পালন উপলক্ষে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়। মোহাম্মদ মিয়া ভোলার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপি সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন এমএ আজিজ, এমএ হান্নান, এসএম সাইফুল আলম, আহমেদুল আলম চৌধুরী রাসেল, কমান্ডার সাহাবুদ্দিন, ইসকান্দর মির্জা, শফিকুর রহমান স্বপন, জাহাঙ্গীর আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু, শওকত আজম খাজা, অধ্যাপক নুরুল আলম রাজু, তৌহিদুস সালাম নিশাদ প্রমুখ।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


