শিক্ষা মন্ত্রণালয় মানব উন্নয়নে ই-সেবায় শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত
স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু নভোথিয়েটারে চলমান তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শেষদিনে গতকাল জুরি বোর্ডের বিচারে শিক্ষা মন্ত্রণালয়কে মানব উন্নয়নে ই-সেবায় শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে শিক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে ২৩টি সেবা নিশ্চিত করেছে। জুরি বোর্ড মেলায় শিক্ষা মন্ত্রণালয়ের ই-মেইলে ২০১০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিস্তারিত ফলাফল প্রদানের ফ্রি রেজিস্ট্রেশন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া, শিক্ষা সংক্রান্ত জিআইএস ডাটাবেস ইত্যাদির দর্শকপ্রিয়তাকে বিবেচনা করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা যায়।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া