এক পলকে
হেরোইন আটক
টেকনাফ-কক্সবাজার মহাসড়কে বারবার হেরোইনের চালান ধরা পড়লেও আন্ডার ওয়ার্ল্ডের মাফিয়া চোরাচালানিরা ধরাছোঁয়ার বাইরেই রয়েছে। বৃহস্পতিবার টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ কেজি ৬৫০ গ্রাম হেরোইনের একটি চালান উদ্ধার করা হয়েছে। টেকনাফের ৪২ রাইফেলস ব্যাটালিয়নের বিডিআর জওয়ানরা গত ৪ মাসে হেরোইনের ৬টি চালানে মোট ৭ কেজি ৭৫০ গ্রাম হেরোইন আটক করেছে, যার আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
বিক্ষোভ
যশোর জেলা বিএনপি অফিসে ছাত্রলীগের হামলা ও ভাংচুরের প্রতিবাদে শুক্রবার বিকালে শহরের ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। দলের সিনিয়র সহ-সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, গোলাম রেজা দুলু, দেলোয়ার হোসেন খোকন প্রমুখ। যশোর অফিস
বাদীকে হুমকি
বরগুনায় দোকানঘর দখল ও লুটের ঘটনায় মামলা দায়েরের পর আসামিরা বাদীকে প্রাণনাশের হুমকি দিয়েছে। পৌর শহরের ব্যবসায়ী ঝুলন শীল গত বৃহস্পতিবার বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। গত ৩১ অক্টোবর শহরের বঙ্গবন্ধু সড়কের ব্যবসায়ী ঝুলন শীলের আড়তে স্বপন সাহার নেতৃত্বে একদল সন্ত্রাসী আড়তের মালামালসহ নগদ টাকা লুট করে নিয়ে যায় এবং তাকে মারধর করে দোকানঘর দখল করে নেয়। এ ঘটনায় ঝুলন শীল বাদী হয়ে গত ১ নভেম্বর বরগুনার-১ আমলি আদালতে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। বরগুনা প্রতিনিধি
বোমা উদ্ধার
বাকেরগঞ্জে আন্তঃজেলা ডাকাত সরদার আবেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বিরঙ্গল এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, ডাকাত আবেদ আলীর বাড়িতে একদল ডাকাত জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে পুলিশ বিকাল ৩টার দিকে ওই স্থানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ৪ রাউন্ড গুলি ও ৫টি বোমা উদ্ধার করে। বরিশাল অফিস
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গোপালগঞ্জের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ঢাকাস্থ ইলেভেন স্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড শুক্রবার দুপুরে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ১১৫ শিক্ষার্থীকে সুরুপী সালিনা বক্স উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা দিয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি
সম্পত্তি দখলের অভিযোগ
বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম নয়নের সম্পত্তি দখলের অভিযোগ করা হয়েছে ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম লিটন ওরফে ছোট লিটনের বিরুদ্ধে। সদর থানায় এ ব্যাপারে নয়নের স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে সাধারণ ডায়েরি করেছেন। শফিকুল ইসলাম নয়ন সাংবাদিকদের জানিয়েছেন, নিশিন্দারা মৌজার ৪১১৪/১০১৫০ দাগের পৌনে ৬ শতক সম্পত্তি ২০০০ সালের ২৩ জানুয়ারি রেজিস্ট্রিমূলে কিনেন আমার স্ত্রী রাবেয়া খাতুন। কিন্তু হঠাত্ করে রবিউল ইসলাম লিটন জায়গাটি দখল করে সেখানে তার নামে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। বগুড়া অফিস
বিতর্কের অবসান
ব্রাহ্মণবাড়িয়ার নবগঠিত বিজয়নগর উপজেলার সদর দফতরের জায়গা নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান হয়েছে। হাইকোর্ট কর্তৃক মির্জাপুর মৌজার বিরুদ্ধে দায়েরকৃত রিট পিটিশন খারিজ করে দেয়ায় সদর দফতর স্থাপনে আর কোনো বাধা নেই। মহাজোটের নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক সরকার গঠনের অল্পদিনের মধ্যেই ২০০৯ সালের ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকারের ১০৩তম বৈঠকে সদর উপজেলার তিতাস পূর্বাঞ্চলের ১০টি ইউনিয়নের বিজয়নগর নামে নতুন উপজেলা ঘোষণা দেয়া হয়। সরকারের বিভিন্ন দফতরের তদন্ত ও যাচাই-বাছাই শেষে উপজেলার মধ্যবর্তী মির্জাপুর মৌজায় উপজেলা সদর দফতর স্থাপনে সিদ্ধান্ত নেয় সরকার। পরবর্তীকালে উপজেলার মধ্যবর্তী জায়গা হিসেবে মিলন বাজারকে দাবি করে গত বছরের ডিসেম্বর মাসে ফজলুল হক গং মহামান্য হাইকোর্টে সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দায়ের করে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মতবিনিময় সভা
ছাতকের লাফার্জ-সুরমা সিমেন্ট লিমিটেডের প্রস্তাবিত ক্লে-মাইনিং প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ পরিকল্পনার প্রেক্ষিতে অধিগ্রহণকৃত এলাকার প্রকৃত ভূমি মালিক প্রতিনিধি ফোরামের এক মতবিনিময় সভা গত বুধবার বিকালে লাফার্জ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। ফোরামের উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান হাজী জুবেদ আলীর সভাপতিত্বে এবং ভূমি মালিক মিজানুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ভূমি মালিক আহমদ আলী, সিদ্দিক আলী তালুকদার, সালেহ আহমদ তালুকদার, ইউপি সদস্য আবদুছ ছুবহান, মনির উদ্দিন, আবদুন নূর, সাবেক ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী প্রমুখ।
বক্তারা দেশের অর্থনীতি সমৃদ্ধশালী ও গতিশীল রাখার স্বার্থে বিদেশি পুঁজি বিনিয়োগে স্থাপিত লাফার্জ-সুরমা সিমেন্ট লিমিটেডকে সার্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া