কুলাউড়ায় ইমাম নিয়োগে দলীয়করণের অভিযোগ
কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়া উপজেলায় মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এমপির প্রতিনিধি ও আওয়ামী ওলামা লীগ নেতা প্রভাব বিস্তার করে নিজেদের পছন্দের লোকদের নিয়োগ দিয়েছেন—এমন অভিযোগ কুলাউড়ার ১৭ ইমামের। তারা বিষয়টি লিখিতভাবে ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালককে অবহিত করে এর প্রতিকার দাবি করেছেন। বাদপড়া ইমামদের পক্ষে মাওলানা আবদুছ ছাত্তার অভিযোগ করেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক নিয়োগে চরম দলীয়করণের মাধ্যমে অযোগ্যদের নিয়োগ দেয়া হয়েছে। পছন্দের লোক নিয়োগ দিতে গিয়ে জাল সার্টিফিকেটধারীদেরও নিয়োগ দেয়া হয় বলে অভিযোগে প্রকাশ। বাদপড়া ১৫ ইমাম স্বাক্ষরিত অভিযোগ থেকে জানা যায়, ২০১০ সালে কুলাউড়ায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ১৭ জানুয়ারি প্রশিক্ষিত ইমামদের সাক্ষাত্কার নেয়া হয়।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


