মঠবাড়িয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ
মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকী গ্রামের ইউপি সদস্য কর্তৃক একটি বাড়ি দখল করে পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণের অভিযোগ যাওয়া গেছে। উপজেলার ভেচকী গ্রামে পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপনের জন্য স্থানীয় এন্তাজ খান ৪৭ শতাংশ জমি দান করেন। ওই জমি নিষ্ককণ্টক না হওয়ায় পার্শ্ববর্তী আফজাল খানের ২৩ শতাংশ জমি স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি ভাড়াটে বাহিনী গতকাল সকালে জোরপূর্বক দখল করে সেখানে পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপনের চেষ্টা চালাচ্ছে।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


