Amardesh
আজঃ ঢাকা, রোববার ১৪ ফেব্রুয়ারি ২০১০, ২ ফাল্গুন ১৪১৬, ২৮ সফর ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির একই পরিবারের ৩ জন নিহত

শাহরাস্তি প্রতিনিধি
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির একই পরিবারের ৩ জন নিহত এবং ১ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার সৌদি আরবের জেদ্দায় এ ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার ও এলাকাসূত্রে জানা যায়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের শ্যামপুর গ্রামের মাইঝের বাড়ির মৃত ইব্রাহিম হোসেন আনসারির দ্বিতীয় ছেলে মোঃ ইকবাল হোসেন আনসারি ২০০৩ সাল থেকে সৌদি আরবে সপরিবারে থাকছেন। ঘটনার দিন সপরিবারে মাইক্রোবাসযোগে আবা শহর থেকে মক্কায় ওমরা হজ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে জেদ্দায় মালবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইকবাল হোসেন আনসারি (৪০), যমজ শিশুপুত্র নাবিল আনসারি (৫) ও শিশুকন্যা ইশরাত জাহান (৫) নিহত হয়। গুরুতর আহত হন স্ত্রী নিরু আনসারি (৩০)। বর্তমানে নিরু আনসারি সৌদি আরবের একটি হাসপাতালে চিকিত্সাধীন। নিহতের নিকটাত্মীয়দের মধ্যে এখন শোকের মাতম বিরাজ করছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?