গঙ্গাচড়ায় আ’লীগ-জাপার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাংচুর
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
একটি এনজিও’র নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে রংপুরের গঙ্গাচড়ায় শুক্রবার দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। প্রার্থীর কোটা চেয়ে বঞ্চিত হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে বলে উপজেলা জাতীয় পার্টি দাবি করেছে।
গঙ্গাচড়ায় বেসরকারি সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) জাতীয় পুষ্টি কার্যক্রমের আওতায় ২৪৯ জন কর্মী নিয়োগের পরীক্ষা ছিল শুক্রবার। পরীক্ষা শেষে খাতা কাটার এক পর্যায়ে বিকাল ৩টার দিকে গঙ্গাচড়া হাইস্কুল কেন্দ্রে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র উপস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শনসহ কেন্দ্রের প্রধান ফটক ভাংচুর করেন। এ সময় জাতীয় পার্টির সঙ্গে দফায় দফায় তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
টিএমএসএসের গঙ্গাচড়া ম্যানেজার আমিরুল ইসলাম জানান, প্রার্থীর কোটা চেয়ে একটি দল গত বৃহস্পতিবার থেকে চাপ সৃষ্টি করে আসছিল। নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার খাতা কাটার সময় অতর্কিত তারা নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করে।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া