পুঠিয়ায় জামায়াত কার্যালয় ও নেতার বাড়িতে আ’লীগ সন্ত্রাসীদের হামলা
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া উপজেলায় জামায়াত কার্যালয়ে ও এক জামায়াত নেতার বাড়িতে গত বুধবার রাতে স্থানীয় আ’লীগ ও যুবলীগ সন্ত্রাসীরা হামলা, ভাংচুর ও লুটপাট করেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও জামায়াত নেতারা জানান, কোনো কারণ ছাড়াই রাত সাড়ে ৭টায় স্থানীয় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা পুঠিয়ায় অবস্থিত জামায়াতের রাজশাহী পূর্ব জেলা ও পুঠিয়া উপজেলা কার্যালয়ে এবং জামায়াত নেতা অধ্যাপক হাবিবুর রহমানের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এরপর ওই কার্যালয়ে ও বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুঠিয়া উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান আহমদুল্লাহ এধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আ’লীগ সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের শাস্তির দাবি জানান।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া