আমার দেশ-এর রাজশাহী অফিস প্রধানকে আবারও প্রাণনাশের হুমকি
রাজশাহী অফিস
‘দৈনিক আমার দেশ’ পত্রিকার রাজশাহী অফিস প্রধান সরদার এম আনিছুর রহমানের কাছে আবারও চাঁদা দাবি করে হুমকি দিয়েছে সর্বহারা দলের প্রধান পরিচয়ে মহিউদ্দিন সিকদার নামের জনৈক ব্যক্তি। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
গত শুক্রবার বেলা ১১টার দিকে মোবাইল ফোনে সর্বহারা দলের প্রধান মহিউদ্দিন সিকদার পরিচয় দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। হুমকিতে বলা হয়, আমি সর্বহারা দলের প্রধান মহিউদ্দিন সিকদার।
বিদেশ থেকে দেশে ফিরেছি। তোমাকে দুই ঘণ্টার মধ্যে ২০ হাজার টাকা দিতে হবে। সরাসরি দেখা হবে টাকা জোগাড় করে রাখবে। অন্যথায় তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে।
সরদার এম আনিছুর রহমান বিষয়টি মহানগর ডিবি পুলিশের এসি মাহফুজ ও বোয়ালিয়া মডেল থানার ওসি জসিম উদ্দিনকে মৌখিকভাবে অবহিত করেন এবং থানায় এ
কটি সাধারণ ডায়েরি করে তার জীবনের নিরাপত্তা দাবি করেছেন।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া